Monday, April 6, 2026

পর্যটকদের জন্য সুখবর, এবার বিমানপথেও যাওয়া যাবে ডুয়ার্স

Date:

Share post:

ছুটিতে পাহাড় ছাড়াও ডুয়ার্স হচ্ছে পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা। ফলে ছুটির সময় ট্রেন থেকে বাস সব জায়গায় বুকিংয়ের চাপে ঠাঁই নাই ঠাঁই নাই রব। ফলে অনেক সময় শেষ মুহূর্তে ঘোরার পরিকল্পনা বদলাতে বাধ্য হন অনেকেই। এবার সেই সমস্যা মিটতে চলেছে পুরোপুরি।

এবার বিমানপথেও যাওয়া যাবে ডুয়ার্সে। জানা গিয়েছে, কলকাতার সঙ্গে এবার বিমানপথে জুড়তে চলেছে ডুয়ার্সও। আলিপুরদুয়ার জেলার হাসিমারায় ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে এবার যাত্রীবাহী উড়ানের জন্য ব্যবহার করা হবে। রাজ্যের দেওয়া প্রস্তাবে অবশেষে সবুজ সংকেত দিয়েছে বায়ুসেনা।

একই অনুমতি মিলেছে দক্ষিণের কলাইকুণ্ডা এয়ারবেসেও। স্বাভাবিকভাবেই উত্তরের পর্যটনে খুলে যেতে চলেছে এক নতুন দিগন্ত। এই স্বপ্নের উড়ান চালু হলে শুধুমাত্র ট্রেন-নির্ভরতা নি:সন্দেহে কমে যাবে অনেকটাই।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ডুয়ার্সের সমস্ত পর্যটনস্থলের একেবারে কাছে হাসিমারা বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে মাত্র ১৩ কিমি দূরে জলদাপাড়া অভয়ারণ্য। ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত বক্সা ফরেস্ট। উত্তরে ভুটানের ফুন্টশোলিংয়েও এখান থেকে যাওয়া সম্ভব। দূরত্ব সাড়ে আঠারো কিলোমিটার। হাসিমারার সবথেকে কাছে চিলাপাতা ফরেস্ট। অর্থাৎ বিমান পরিষেবা শুরু হলে চোখের পলকে কলকাতা থেকে ডুয়ার্সের যেকোনও পর্যটন স্থলে পৌঁছনো সম্ভব।

বিমানে যাত্রীপরিষেবার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে। এয়ারবাসের জন্য বেসরকারি সংস্থা বাছাই করা হবে টেণ্ডারের মাধ্যমে।কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়ে এই বিষয়ে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।মোট আসনের শতকরা ২০ ভাগ ভাড়া যেহেতু সরকার বহন করবে তাই ভাড়ার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সরকারেরই।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...