Thursday, April 2, 2026

“ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে”: নতুন সংসদ ভবনের উদ্বোধনে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতির

Date:

Share post:

নতুন সংসদ ভবন (New Parliament Building) উদ্বোধনে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadai Murmu)। আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে দিয়ে নবকলেবরে নির্মিত সংসদ ভবনের উদ্বোধন করানোর দাবিতে বিরোধীরা (Opposition) এই অনুষ্ঠান বয়কট করে। কংগ্রেসের নেতৃত্বে ২০টি বিজেপি (BJP) বিরোধীদল এদিনের অনুষ্ঠানে গরহাজির ছিল। কিন্তু যাঁকে ঘিরে এত কাণ্ড সেই দ্রৌপদী মুর্মু তাঁর শুভেচ্ছাবার্তায় এদিনটিকে গর্বের বলে উল্লেখ করলেন।

তবে রবিবাসরীয় উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উপস্থিত না থাকলেও তাঁদের পাঠানো বার্তা পড়ে শোনান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। রাষ্ট্রপতি তাঁর লেখা বার্তায় জানান, এই নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নয়া সংসদ ভবন আমাদের বিশাল এই ভারতের প্রতিটি প্রান্তে থাকা দেশবাসীর কাছে আনন্দ ও গর্বের বিষয়। ভারতের সংসদের আমাদের চেতনা স্থান পেয়েছে। সংসদ আমাদের সমৃদ্ধ লোকতান্ত্রিকের প্রকাশ স্তম্ভ। সংসদ ভবনের এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জেরে দেশবাসীর জীবনে সুপরিবর্তন এসেছে।

পাশাপাশি এদিন নতুন সংসদ ভবনের উদ্বোধনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও (Jagdeep Dhankhar) সকলকে শুভেচ্ছা জানান। আগামীদিনে এই সংসদ ভবন অনেক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে বলেও তিনি জানান তিনি। উল্লেখ্য, রবিবারই দেশবাসীকে নতুন সংসদ ভবন উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছরে এটা দেশবাসীকে দেওয়া উপহার। এটা শুধু একটা ভবন নয়। ১৪০ কোটি মানুষের আশা-আকাঙ্খার প্রতিবিম্ব। মন্তব্য প্রধানমন্ত্রীর। নতুন সংসদ ভবনের নির্মাণ, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী। ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানান, আগামী দিনে সংসদের আসন বাড়লে যাতে স্থান সংকট না হয়, সেটা নিশ্চিত করার জন্য সংসদ আয়তনে বাড়ানো দরকার ছিল।

 

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...