Thursday, June 25, 2026

শ*ববাহী ক*ফিনে মা*দক পাচার! ছক ভেস্তে দিল পুলিশ

Date:

Share post:

কফিনের মধ্যে মাদক! বামাল সমেত পাকড়াও চার পাচারকারী। মঙ্গলবার সকালে শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি থেকে অ্যাম্বুল্যান্সে করে শববাহী কফিনের মধ্যে মাদক পাচারের (Drug Peddling Case) চক্রান্ত ভেস্তে দিল STF। পুলিশ সূত্রে খবর ত্রিপুরা থেকে অসম ও পশ্চিমবঙ্গ হয়ে নিষিদ্ধ গাঁজা বিহারে পাচার করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্সে রাখা কফিনে ভরা হয়েছিল প্রায় চৌষট্টি কিলোগ্রাম গাঁজা। পাচারকারী সমেত অ্যাম্বুল্যান্সটিকে আটক করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে সকাল ৯টা নাগাদ শিলিগুড়ির আমবাড়ি ক্যানেল রোডে ফুলবাড়ির কাছে ফাঁদ পেতেছিল রাজ্য পুলিশের এসটিএফ। হাইওয়ে থেকে আমবাড়ি ক্যানেল রোড ধরে যাচ্ছিল গাড়িটি। অ্যাম্বুল্যান্স আটকে তল্লাশি করতেই দেখা যায় ফুল দিয়ে সাজানো কফিনের ভিতরে মোট আঠারোটি গাঁজার প্যাকেট রয়েছে। ধৃতদের নাম সমীর দাস, অপূর্ব দে, পাপ্পু মোদক ও সরস্বতী দাস। তাদের প্রত্যেকের বাড়িই কোচবিহারে। আদালতে পেশ করে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে NGP পুলিশ।

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...