Monday, April 6, 2026

পুরসভায় নিয়োগের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে দুই দফতরকে চিঠি ইডির

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ কীভাবে হয় তা জানতে চেয়ে এই প্রথম দুই দফতরকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত ৮ বছরে কীভাবে নিয়োগ হয়েছে, কারা নিয়োগ প্রক্তিয়া পরিচালনা করেছেন তার পূর্ণাঙ্গ তথ্য জানতে চেয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে চিঠি দিল ইডি। জানা গিয়েছে, ওই দুই দফতর থেকে রিপোর্ট এলে অয়ন শীলের বাড়ি এবং অফিস থেকে প্রাপ্ত তালিকার সঙ্গে তা মিলিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, ২০১২ সালের পর থেকে পুরসভায় নিয়োগের দায়িত্বে ছিল এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ২০১৭ সাল থেকে পুরসভাগুলিতে কীভাবে নিয়োগ হয়েছে,কোন কোন সংস্থার মাধ্যম সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ওই সব সংস্থাকে কে বা কারা নিয়োগ করেছিল এসবই জানতে চায় ইডি।যদিও শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই ইডি যুবনেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলের খোঁজ পায়।তার বাড়ি এবং একাধিক অফিসে তল্লাশি চালিয়ে পূরসভায় নিয়োগ সংক্রান্ত বহু তথ্য পেয়ে চক্ষুচড়কগাছ কেন্দ্রীয় গোয়েন্দাদের। সেখান থেকেই প্রকাশ্যে আসে যে বিভিন্ন জেলায় অন্তত ৬০ টি পুরসভায় অয়নের বিভিন্ন সংস্থার মাধ্যমে পাঁচ  হাজারেরও বেশি বেআইনি নিয়োগ হয়েছে গত কয়েক বছরে।

এরপর ইডির হাতে গ্রেফতার হন অয়ন।পুরনিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকার তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে গেলেও কোনও সুরাহা হয়নি। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পুরানো নির্দেশই বহাল রাখেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...