Thursday, April 9, 2026

বড়জোড়ায় বি.স্ফোরণের ঘটনায় মৃ*ত ২ শ্রমিক! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বেশ কয়েকজন

Date:

Share post:

বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত ২। মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। বুধবার মৃত আরও এক। হাসপাতাল সূত্রের খবর, আরও বেশ কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:প্রার্থনা চলাকালীন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! পাকিস্তানে মৃত অন্তত ১৭, জখম ৮০
পুলিশ সূত্রের খবর,মৃত শ্রমিকের নাম মহম্মদ আজিজ। তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা। কাজের সূত্রে থাকতেন বড়জোড়ায়। বুধবার ভোরে মৃত্য়ু হয়েছে রমেশ কুমার নামে আরেক শ্রমিকের। তিনি উত্তরপ্রদেশের মুজফফপুরের বাসিন্দা তিনি। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন আরও ৬ শ্রমিকের অবস্থা এখনও সংকটজনক।
মঙ্গলবার সকালে বড়জোড়া থানার ঘুটগড়িয়ার কারখানায় যান শ্রমিকেরা। কাজ চলাকালীন সকাল ১০ টা নাগাদ ঘটে দুর্ঘটনা। ফার্নেস বিস্ফোরণে গরম তরল পড়ে যায় ১৫ জন শ্রমিকদের গায়ে। গুরুতর জখম হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়, পুলিশ-সহ অন্যান্যরা। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বড়জোড়ার হাসপাতালে। সেখান থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রেফার করা হয় দুর্গাপুরের হাসপাতালে। পরে আরও রোগীদের পাঠানো হয় দুর্গাপুরে।

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...