Tuesday, March 24, 2026

তারাপীঠে পুজো দিয়ে আর ফেরা হল না! লরির চাকায় পিষ্ট মহিলা

Date:

Share post:

গিয়েছিলেন তারাপীঠে পুজো দিতে। কিন্তু বাড়ি ফেরা আর হল না। পুজোর ডালা নিয়ে বাড়ি ফেরার পথে শক্তিগড়ে পথ দুর্ঘটনার কবলে পড়লেন হুগলির পোলবার দম্পতি। তার জেরে মৃত্যু হল স্ত্রীর। আহত হন স্বামী। মৃতের নাম লিপিকা হাজরা (৪৮)। আহত মহানন্দ হাজরাকে হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও আপাতত অনেকটাই সুস্থ তিনি। তবে স্ত্রীর মৃত্যুতে শোকাতুর স্বামী।

আরও পড়ুনঃকালো ধোঁয়ায় ঢাকল সেন্ট্রাল অ্যাভিনিউ! বহুতলে আ.গুন

দম্পতি পোলবার সুগন্ধা পঞ্চায়েতের গোটু গ্রামের বাসিন্দা। তাঁদের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে বাইকে চড়ে তাঁরা পুজো দিতে গিয়েছিলেন তারাপীঠে। দুপুর ১২টা নাগাদ তারাপীঠ পৌছন তাঁরা। এর পর সেখানে পুজো দিয়ে খাওয়াদাওয়া করেন। এর পর তাঁরা রওনা দেন বাড়ির উদ্দেশে। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে তাঁরা কিছু ক্ষণ দাঁড়ান। ল্যাংচা কিনে আবার রওনা দেন বাড়ির পথে।আর ফেরেননি বাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,তাঁরা রাস্তায় উঠতেই পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে তাঁদের। তার জেরে রাস্তার ডানদিকে পড়ে যান লিপিকা। তাঁকে পিষে দিয়ে চলে যায় ওই লরিটি। উল্টো দিকে পড়ে গিয়ে আহত হন মহানন্দ। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায় পুলিশ। খবর পেয়ে মহানন্দ এবং লিপিকার পরিবারের সদস্যেরাও পৌঁছন শক্তিগড়ে।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...