Tuesday, March 31, 2026

আম্বানি পরিবারে খুশির হাওয়া! মুকেশ পুত্রবধূর কোল আলো করে এল ‘লক্ষ্মী’

Date:

Share post:

আম্বানি পরিবারে খুশির জোয়ার! বিতীয় বার বাবা হলেন মুকেশ-পুত্র আকাশ আম্বানি। পুত্রসন্তানের পর আকাশ আম্বানীর স্ত্রী শ্লোকার কোল আলো করে এল কন্যাসন্তান ।বুধবার বিকেলেই কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এর আগে ২০২০ সালে পুত্রসন্তান ‘পৃথিবী’র জন্ম দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:সরকারি কর্মচারীদের পদোন্নতির সরলীকরণ, একগুচ্ছ বাড়তি সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, এপ্রিল মাসে মুম্বইয়ে দেশের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল স্পেস ‘নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টার’ বা ‘এনএমএসিসি’ উদ্বোধনের সময়েই দ্বিতীয় বার মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন শ্লোকা। সেই অনুষ্ঠানে লেহঙ্গা পরিহিতা শ্লোকার বেবিবাম্পের একাধিক ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। কিছু দিন আগেই স্বামী আকাশ, পুত্র পৃথিবী এবং শ্বশুর মুকেশ আম্বানীর সঙ্গে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল শ্লোকাকে।
২০১৯ সালেই আকাশ এবং হিরে ব্যবসায়ী রাসেল মেহতার কন্যা শ্লোকার চারহাত এক হয়। সেই উপলক্ষে মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে বসেছিল বিয়ের জমকালো আসর। ঝলমলে আলোয় সেজে উঠেছিল অম্বানীদের বাসভবন।২০২০ সালেই পুত্রসন্তানের জন্ম দেন শ্লোকা। এবার ঘরে এল কন্যাসন্তান।

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...