Monday, April 13, 2026

কুস্তিগিরদের অভি*যোগকে পাত্তা না দিয়ে পাল্টা হু*মকি ব্রিজভূষণের

Date:

Share post:

ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে তাঁর গ্রেফতারির দাবিতে দীর্ঘ সময় ধরে সরব আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগিরেরা। বিরোধী রাজনৈতিক দল, কৃষক সংগঠন, দেশের সাধারণ মানুষের একটি বড় অংশ কুস্তিগিরদের পাশে আছেন ঠিকই। তবে গোড়া থেকেই ব্রিজভূষণের পাশে রয়েছে সরকার। বুধবার সরকারের পক্ষ থেকে প্রথম বার বিষয়টি নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছে। কুস্তিগিরদের উদ্দেশে তাই আমার অনুরোধ, তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।’’

দিল্লি পুলিশের পক্ষে দাবি করা হয়, ব্রিজভূষণের বিরুদ্ধে এখনও পর্যন্ত যে তদন্ত হয়েছে তাতে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিশেষ কোনও প্রমাণ পাওয়া যায়নি। আগামী পনেরো দিনের মধ্যে আদালতে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট বা চূড়ান্ত রিপোর্ট পেশ করবে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, যে নাবালিকার বয়ানের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়েছিল, তা-ও খারিজ হওয়ার পথে। অভিযোগকারী ওই নাবালিকা দু’বছর বয়স কম দেখানোয় ব্রিজভূষণের বিরুদ্ধে ওই ধারা তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।
দিল্লি পুলিশ কার্যত ক্লিনচিট দিয়েছে ধরে নিয়েই ফের ফুঁসে উঠেছেন ব্রিজভূষণ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে চার মাস কেটে গিয়েছে। আজও বলছি, একটি অভিযোগও প্রমাণিত হলে আমায় ফাঁসি দেওয়া হোক।’’ কুস্তিগিরদের গঙ্গায় পদক ফেলতে যাওয়াকে ‘নাটক ছাড়া কিছু নয়’ বলেও মন্তব্য করেন তিনি। ব্রিজভূষণের সমর্থনে এগিয়ে এসেছেন অযোধ্যা এলাকার বিজেপি নেতৃত্ব। আগামী ৫ জুন অযোধ্যায় জনচেতনা মহার‌্যালি-র আয়োজন করেছেন ব্রিজভূষণ ও তাঁর সমর্থকেরা। যেখানে রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকবেন ধর্মগুরুরা। সেখানে আত্মপক্ষ সমর্থনে সরব হবেন ব্রিজভূষণ।
সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের সঙ্গে যন্তরমন্তরে পুলিশের ধস্তাধস্তির ছবি দেখে শিউরে উঠেছে দেশ। হরিদ্বারের হর কি পৌড়ি ঘাট চত্বরে পদকজয়ীদের পাশে দাঁড়িয়ে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ থেকে কৃষক সমাজ। তবু ব্রিজভূষণকে সরানোর প্রশ্নে অনড় সরকার।

শাসক শিবিরের বক্তব্য, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাঁকে সরানোর প্রশ্নই নেই। কারণ কারও বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই যদি সরিয়ে দেওয়ার নজির তৈরি হয়, তা হলে বিরোধীরা রক্তের স্বাদ পেয়ে যাবেন। পরবর্তী সময়ে কোনও অভিযোগ উঠলেই ব্রিজভূষণের উদাহরণ টেনে পদ থেকে সরানোর দাবি উঠবে।

Related articles

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...