Monday, April 13, 2026

মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও গভীর গর্ত খুঁড়ছে চিন! উদ্দেশ্য কী!

Date:

Share post:

মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকে গভীর গর্ত খুঁড়ছে চিন (China)। পৃথিবীর ত্বক ভেদ থেকে একেবারে প্রায় দেড়শো কোটি বছর আগের ক্রিটেশিয়াস যুগের পাথর পর্যন্ত পৌঁছোনর পরিকল্পনা রয়েছে বেজিং-এর। একে ‘পৃথিবীর গভীরে অন্বেষণ’ বলে অভিহিত করেছেন চিনের প্রেসিডেন্ট জিনপিং। কিন্তু এই খোঁড়ার কারণ কী? খনিজ সম্পদ শনাক্ত করা থেকে শুরু করে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পূর্বাভাস পেতেই এই গর্ত খোঁড়া হচ্ছে।

সব মিলিয়ে ভূপৃষ্ঠে ৩২ হাজার ৮০৮ ফুট তথা ১০ হাজার মিটার ওই গর্ত খুঁড়ছে চিন। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট (Mount Everest) এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার অর্থাৎ ২৯০৩০ ফুট। চিনের গর্ত খোঁড়ার কাজ সম্পন্ন হলে তা হবে এভারেস্টের উচ্চতার চেয়েও গভীর। এটাই পৃথিবীর দ্বিতীয় গভীরতম গর্ত হতে চলেছে। শীর্ষে রয়েছে রাশিয়ার ৪০ হাজার ২৩০ ফুট গভীর গর্ত।

কিন্তু কেন এত গভীর গর্ত খুঁড়ছে বেজিং? কারণ এর মাধ্যমে খনিজ এবং শক্তি সম্পদ সনাক্ত করা যাবে। পাশাপাশি, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিগুলি পূর্বাভাসও পাওয়া যাবে বলে জানাচ্ছেন ভূবিজ্ঞানীরা।

Related articles

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...