Tuesday, March 24, 2026

কালো ধোঁয়ায় ঢাকল সেন্ট্রাল অ্যাভিনিউ! বহুতলে আ.গুন

Date:

Share post:

অফিস টাইমের ব্যস্ত দিনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে বহুতলে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। বহুতল ভবনটির পাঁচ তলায় আগুন লেগেছে বলে জানা গেছে।ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন।যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলেই জানিয়েছেন দমকল আধিকারিকরা।

আরও পড়ুনঃতৃণমূলের নবজোয়ারে আজ ২০কিলোমিটার পায়ে হেঁটে নন্দীগ্রামে অভিষেক

সকাল ৯টা ৫৩ নাগাদ প্রথম আগুন দেখা যায় ৪৫, গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের ওই বহুতল ভবনে। সঙ্গে সঙ্গেই দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আগুন নেভাতে আরও চারটি ইঞ্জিন নিয়ে আসা হয়। দ্রুত আগুন নেভানোর জন্য ইতিমধ্যেই গোটা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আগুনের তাপে ভবনের পাঁচ তলায় অধিকাংশ কাঁচের জানলা ফেটে গিয়েছে।বড় এই অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
সূত্রের খবর, বহুতলটির পাঁচতলায় রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের অফিস রয়েছে। তাই এই অগ্নিকাণ্ডে বহু সরকারি নথি নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...