Monday, April 13, 2026

পুজারার অভিজ্ঞতা WTC ফাইনালে কাজে লাগবে বলে মনে করছেন গাভাস্কর

Date:

Share post:

আইপিএল অতীত। ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর এই ম‍্যাচে চেতেশ্বর পুজারার অভিজ্ঞতা ম‍্যাচের রং বদলে দিতে পারে বলে মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

আইপিএল চলাকালীন কাউন্টি ক্রিকেট খেলছিলেন পুজারা। কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলেন পুজারা। সেই দলের অধিনায়কও তিনিই। সেই অভিজ্ঞতা ভারতীয় দলকে দিতে পারবেন বলে মনে করছেন গাভাস্কর। ইংল্যান্ডের মাটিতেই লাল বলের ক্রিকেট খেলছিলেন পুজারা। এই নিয়ে গাভাস্কর বলেন,”পুজারা জানে ওভালের পিচ কেমন অবস্থায় রয়েছে এবং কেমন পরিবেশ সেখানে। ওভালে হয়তো ও খেলেনি, কিন্তু সাসেক্স খুব দূরে নয়। পুজারা নিশ্চয়ই নজর রেখেছিল ওভালের উপর। তাই পুজারার কথা ব্যাটারদের শোনা উচিত। সেই সঙ্গে স্মিথকে অনেক কাছ থেকে দেখেছে পুজারা। দুর্বলতাগুলো জানে ও। অধিনায়ককে পরামর্শ দিতে পারবে। আর এটা ভারতীয় দলে কাজে লাগবে।”

গাভাস্করের মতে আইপিএল খেলে আসা ভারতীয় ব্যাটারদের ব্যাটের গতি সম্পর্কে সচেতন হতে হবে। এই নিয়ে,”টি-২০ ক্রিকেটের ব্যাটের গতি অনেক বেশি থাকে। টেস্ট ক্রিকেটে প্রয়োজন নিয়ন্ত্রণ। এটা ব্যাটারদের নজরে রাখতে হবে। ইংল্যান্ডে অনেক দেরি করে বল খেলা প্রয়োজন। না হলে সুইং খেলা মুশকিল হতে পারে। অনেক ব্যাটার এই ভুল করে ফেলে ইংল্যান্ডে। এখানে বল নড়াচড়া বেশি করে।”

আরও পড়ুন:প্রতিবাদ, নীরবতা পালন করার সিদ্ধান্ত আন্দোলনকারী কুস্তিগিরদের


 

Related articles

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...