Monday, April 13, 2026

আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়াল আইওসি, বিনেশ-সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ

Date:

Share post:

বিশ্ব কুস্তি সংস্থার পর এবার আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। এদিন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

এই নিয়ে এদিন এক বিবৃতির মাধ্যমে আইওসি জানিয়েছে, “ভারতীয় কুস্তিগিরদের সঙ্গে গত এক সপ্তাহ ধরে যে ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত বিরক্তিকর। আইওসির তরফে আবেদন করা হচ্ছে যে কুস্তিগিরদের সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হোক। ভবিষ্যতে যাতে কুস্তিগিরদের হেনস্থার ঘটনা না ঘটে। কুস্তিগিরদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক।”

গত রবিবার নতুন সংসদ ভবনের দিকে মিছিল করে যাওয়ার সময় সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের আটক করে পুলিশ। তাদের হেনস্থা করে দিল্লি পুলিশ। যেভাবে তাঁদের টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে তার নিন্দা ইতিমধ্যে করেছে বিশ্ব কুস্তি সংস্থা। আর এবার এই নিয়ে সরব হল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি।

আরও পড়ুন:পুজারার অভিজ্ঞতা WTC ফাইনালে কাজে লাগবে বলে মনে করছেন গাভাস্কর

 

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...