Monday, April 13, 2026

নন্দীগ্রামের ভিড় দেখে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমোর ফোন অভিষেককে, কাকদ্বীপের সভায় থাকবেন মমতাও

Date:

Share post:

মালদহ, শালবনির পরে কাকদ্বীপে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee-Abhishek Banerjee)। ৬০ দিন ব্যাপী ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি ১৬ জুন শেষ হবে কাকদ্বীপে। সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে একমঞ্চে থাকবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, নন্দীগ্রাম ছাড়ার আগে একান্ত আলাপচারিতায় অভিষেক জানান, ১৬ জুন ফের একমঞ্চে বক্তব্য রাখবেন মমতা ও অভিষেক।

২৫ এপ্রিল কোচবিহার থেকে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক। ১৫ টি জেলা ঘুরে এখন তিনি রয়েছেন পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার, নন্দীগ্রামে তাঁর ২০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে জনসংযোগ যাত্রায় জনপ্লাবন দেখা দেয়। এত মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো। পদযাত্রা শেষে তাঁকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায় সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানান খোদ অভিষেক।

অভিষেক জানান, ১৬ তারিখ তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জনসভায় তাঁৎ সঙ্গে একমঞ্চে ভাষণ দেবেন তৃণমূল সভানেত্রীও।

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...