Tuesday, April 7, 2026

দিনহাটায় শ্যু.টআউট! খু.ন বিজেপির মণ্ডল সম্পাদক

Date:

Share post:

বেডরুমে ঢুকে এলোপাথাড়ি গুলি। খুন কোচবিহারের (Cochbehar) দিনহাটায় খুন BJP-র মণ্ডল সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়া (Prasanta Ray Basunia)। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পুটিমারি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত শিমুলতলায়। আশঙ্কাজনক অবস্থায় প্রশান্তকে দিনহাটা (Dinhata) মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় থমথমে এলাকার।

শুক্রবার, দুপুরে বাড়িতেই ছিলেন প্রশান্ত রায় বসুনিয়া। দুপুরে মায়ের কাছে খেতে চান। খাবার নিয়ে রান্নাঘরে থেকে ফিরে মা দেখেন ২ দু্ষ্কৃতী বাড়ির ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। মেঝেয় লুটিয়ে পড়েন প্রশান্ত। ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা।

গুলির শব্দ, আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। প্রশান্তকে তড়িঘড়ি উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তৃণমূল নেতা উদয়ন গুহর অভিযোগ, অসমাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন প্রশান্ত। বিজেপির গোষ্ঠী কোন্দলেই খুন হয়েছেন তিনি। যদিও বিজেপির দাবি, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করাতেই এই হামলা।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...