Tuesday, March 31, 2026

নতুন জার্সিতে মন মজেছে রোহিত-বিরাটদের, ‘রাজার মত অনুভূতি দেবে’, বললেন কোহলি

Date:

Share post:

৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচ। এই ম‍্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তবে তার আগে নতুন জার্সিতে মজেছে টিম ইন্ডিয়া। কিট স্পনসর অ‍্যাডিডাসের নতুন অনুশীলন জার্সি থেকে তিন ফর্ম‍্যাটের ম‍্যাচ জার্সি সবেতেই মন মজেছে ক্রিকেটারদের। ভিডিও পোস্ট বিসিসিআইয়ের।

পুরুষ, মহিলা উভয় দলের জন্যই বানানো হয়েছে এই নতুন জার্সি। এদিন বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। যেখানে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া শুভমন গিলদের সঙ্গে রয়েছেন, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধনারা। ভিডিওতে প্রত্যেককেই নতুন জার্সিতে দেখা যাচ্ছে। এবং এই জার্সি পরার অনুভূতি প্রকাশ করেন তারা।

ভিডিওতে রোহিত বলেন, “অসম্ভব নয় কিছুই, সবই সম্ভব। পাশ দিয়ে বিরাট বলেন এই জার্সি আপনাকে রাজার মত অনুভূতি দেবে এবং মনে করিয়ে দেবে যে খেলার থেকে কোনো কিছুই বড় নয়।”

 

View this post on Instagram

 

A post shared by adidas India (@adidasindia)

আর ভিডিও পোস্ট হতেই মন কেড়েছে নেটিজেনদের। টিম ইন্ডিয়ার নতুন জার্সি মনে ধরেছে ক্রিকেটার থেকে ক্রিকেটপ্রেমীদের। আসন্ন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের ম‍্যাচে নতুন জার্সি পরেই মাঠে নামবেন রোহিত-বিরাটরা।

আরও পড়ুন:বালেশ্বরে ভ*য়াবহ ট্রেন দু*র্ঘটনায় শো*কস্তব্ধ ক্রীড়াবিদরা, শো*ক প্রকাশ বিরাট-শ্রেয়স-সেহবাগ-বিন্দ্রাদের


 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...