Saturday, June 20, 2026

বিদায় পিএসজি, শেষ ম‍্যাচেও মেসিকে অপমান সমর্থকদের

Date:

Share post:

পিএসজির হয়ে শেষ ম‍্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। শুধু মেসি নন, পিএসজিকে বিদায় জানালেন সার্জিও র‍্যামোসও। তবে শেষ ম‍্যাচেও নজর কারতে পারলেন না মেসি। ম‍্যাচ হেরেই মাঠ ছাড়েন আর্জেন্তাইন সুপারস্টার। তবে গোল করলেন র‍্যামোস। ক্লেরমন্টের কাছে ৩-২ গোলে হারে পিএসজি। শেষ ম‍্যাচেও সমর্থকদের অপমানের মুখে পরলেন লিও।

ম‍্যাচ শুরু আগে সন্তানদের নিয়ে মাঠে নামেন মেসি, র‌্যামোসরা। ম‍্যাচের শুরুতেই গোল হজম করে পিএজি। কিন্তু তার আগেই রাশানি হ্যান্ডবল করায় ভিএআরের নির্দেশে বাতিল হয় সেই গোল। তবে এর পরই র‍্যামোসের গোলে এগিয়ে যায় পিএসজি। ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমব‍াপে। তবে এরপরই পাল্টা আক্রমণ চালায় ক্লেরমন্ট। ম‍্যাচের ২৪ মিনিটে গাস্টিনের গোলে ১-২ করে ক্লেরমন্ট। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে ক্লেরমন্টের হয়ে ২-২ করেন জেফেন। ম‍্যাচের ৬৩ মিনিটে ক্লেরমন্টের হয়ে ৩-২ করেন কেই। এরপর আক্রমণে গেলেও, গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় পিএজি।

এদিকে শেষ ম‍্যাচেও দর্শকদের অপমান সহ্য করতে হল মেসিকে। মেসি নামার আগে এবং পরে পিএসজির সমর্থরা ব্যঙ্গাত্মক শিস দিলেন লিওকে। ম্যাচের আগে স্টেডিয়ামের স্পিকারে মেসির নাম ঘোষণা করতেই দর্শকরা ব্যঙ্গ করে শিস দিতে থাকেন। তার মধ্যেই অনুশীলন করতে নামেন মেসি। দ্বিতীয় ঘটনাটি ঘটে ম‍্যাচের ৫৪ মিনিটে। এমবাপের একটি পাস থেকে বিপক্ষ গোলরক্ষককে সামনে পেয়েছিলেন মেসি। তাঁর বাঁকানো শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। দর্শকরা আবার তাঁকে ব্যঙ্গাত্মক শিস দিতে থাকেন।

আরও পড়ুন:দলবদলের বাজারে জোর ধাক্কা ইস্টবেঙ্গলের

 

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...