Thursday, June 25, 2026

সন্তানকে হারালেন যশ- নুসরত!

Date:

Share post:

টলি তারকা যশ দশগুপ্ত এবং সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Yash Dasgupta & Nusrat Jahan)তাঁদের সন্তানকে হারালেন। রবিবার দুপুরে এই মর্মান্তিক খবর সোশ্যাল মিডিয়ায় (Social Media)শেয়ার করেছেন যুগলে। মুহূর্তের মধ্যে সেই ছবি আর খবর ভাইরাল। পরিবারের প্রিয়জনের বিয়োগে শোকে কাতর দুজনেই। যশ- নুসরত দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত মাঝে মাঝেই স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন। দিন দুই আগেও নুসরতের স্টোরিতে ‘মাই বেবিজ’ লিখে ছবি দিয়েছিলেন দুই পোষ্য সন্তান হ্যাপি এবং ব্রুয়াসের । চলে গেছে হ্যাপি। ভেঙে পড়েছেন তারকা জুটি।

আসলে যশের সঙ্গে আলাপের পর থেকেই ‘হ্যাপি’ অভিনেত্রীর বড্ড প্রিয় হয়ে উঠেছিল। নিজের ছেলে হিসেবেই দুজনে দেখতেন প্রিয় পোষ্যকে। গর্ভাবস্থাতেও হ্যাপির সঙ্গে একাধিক ছবি শেয়ার করতেন নুসরত।

সেই হ্যাপির মৃত্যুতে নুসরত লেখেন “স্নেহের পুত্র হ্যাপির স্মৃতিতে… আমাদের বাড়িতে কারও অনুপস্থিতি দিনরাত অনুভব করি। জানি সময়টা শক্ত, কাটিয়ে উঠতে অনেক শক্তি লাগবে। আমাদের একটা অংশ তোমার সঙ্গে চলে গিয়েছে। তুমি আমাদের জীবনকে পূর্ণ করে ছিলে, ভালবাসা এনে দিয়েছিলে। ভালবাসি, সবসময় মিস করি তোমাকে। তোমার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় থাকবে মা-বাবা।” এরপরেই অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন তাঁর ফ্যানেরা।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...