Monday, April 6, 2026

শাস্তি বহাল, কেরালার আবেদন নাকচ করে দিল এআইএফএফ

Date:

Share post:

কেরালা ব্লাস্টার্সের আবেদন নাকচ করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গত মার্চ মাসে আইএসএলের নকআউট পর্বের ম‍্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একটি সিদ্ধান্ত মানতে না পেরে দল তুলে নেয় কেরালা। আর নামেননি ফুটবলাররা। এই ঘটনার পরে কেরালাকে ৪ কোটি টাকা জরিমানা করে সর্বভারতীয় ফুটবল সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি। এছাড়াও কেরালার কোচ ইভানকে আলাদা করে ৫ লক্ষ টাকা জরিমানা ও ১০ ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। সেই শাস্তির বিরুদ্ধে আবেদন করেছিল কেরালা। কিন্তু তাদের আবেদন নাকচ করে দেয় এআইএফএফ।

কেরালার আবেদন নিয়ে এআইএফএফ এক বিবৃতিতে জানিয়েছে, “কেরালা ব্লাস্টার্সের আবেদন মানার কোনও কারণ নেই। তারা যেটা করেছে সেটা ফুটবলের অপমান। সর্বভারতীয় ফুটবল সংস্থার নিয়ম ভাঙা হয়েছে। তাই জরিমানা তাদের দিতে হবে। দু’সপ্তাহের মধ্যে কেরালাকে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

ঘটনার সূত্রপাত, গত মার্চ মাসে আইএসএলের নকআউটে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা চলাকালীন একটি গোল নিয়ে বিবাদ হয়। রেফারির বাঁশি বাজার আগেই সুনীল ছেত্রী ফ্রিকিক থেকে গোল করেন বলে দাবি করে কেরালা। কিন্তু রেফারি গোলের সিদ্ধান্ত দেন। তার পরেই দল তুলে নেয় কেরালা। আর নামেননি ফুটবলাররা। ফলে বেঙ্গালুরুকে জয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...