Saturday, April 4, 2026

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিতে জোর! পথ দু.র্ঘটনা কমাতে বড় সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ (Safe Drive Save Live) কর্মসূচি বাস্তবায়নের পর রাজ্যে অনেকটাই কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা। এবার পথ দুর্ঘটনা ও তার জেরে প্রাণহানি কমাতে জেলা স্তরের পর মহকুমা এবং ব্লক স্তরেও এবার পথ নিরাপত্তা কমিটি (Road Safety Commission) গঠন করা হচ্ছে। জানা গিয়েছে, রাজ্য সরকারের পথ নিরাপত্তা নীতি তৃণমূল স্তরে কার্যকরী করতে এই কমিটি কাজ করবে। পাশাপাশি রাস্তা থেকে বেআইনি হোর্ডিং সহ দুর্ঘটনা ঘটাতে পারে এমন সমস্ত জিনিস যাতে দ্রুত সরিয়ে ফেলা হয় সেই বিষয়টি নিশ্চিত করবে এই কমিটি। পাশাপাশি ফুটপাতকে দখলমুক্ত করে পথচারীদের সুরক্ষার বিষয়টিও তারা দেখভাল করবে বলে জানা গিয়েছে।

এদিকে কমিটির সদস্যরা প্রতি মাসে বৈঠক করে নিজের মহকুমা ও ব্লকের পরিস্থিতি নিয়ে রাজ্যকে রিপোর্ট পেশ করবে। মহকুমা শাসকের নেতৃত্বে গঠিত মহকুমা স্তরের কমিটিতে পরিবহন দফতরের অতিরিক্ত আঞ্চলিক অধিকর্তা, মহকুমা পুলিশ আধিকারিক, অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা, পূর্ত দফতরের সহকারি ইঞ্জিনিয়ার, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকরা থাকবেন। একই রকমভাবে ব্লক স্তরের কমিটিতে নেতৃত্বে থাকবেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও। ওই কমিটিতে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ছাড়াও, পুরসভা,পঞ্চায়েত স্থানীয় স্কুল-কলেজের শিক্ষকদেরও সামিল করার কথা বলা হয়েছে।

তবে পরিবহন দফতর (Transport Department) সূত্রে জানা গিয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শুরু হওয়ার পর রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। ২০২২ সালে ৪৫টি মারাত্মক পথ দুর্ঘটনায় ৯৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। চলতি বছরে তা আরও দশ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

 

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...