Friday, June 26, 2026

নিষ্ফলা বৈঠক! শাহী বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ বিনেশরা

Date:

Share post:

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর গ্রেফতারের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। শনিবার রাতে অমিত শাহ-এর সঙ্গে দেখা করেন প্রতিবাদী কুস্তিগিরেরা। যদিও বৈঠক নিষ্ফলা। ব্রিজভূষণের গ্রেফতার নিয়ে কোন ইতিবাচক মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কাছ থেকে কোন প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায় বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন আন্দোলনকারী কুস্তিগিররা। এদিন এমনটাই জানালেন বৈঠকে উপস্থিত থাকা অন্যতম আন্দোলনকারী কুস্তিগির সত‍্যার্ত কাদিয়ান।

কাদিয়ান বলেন, অমিত শাহ-এর সঙ্গে বৈঠকের পর হতাশ হন আন্দোলনকারী কুস্তিগিররা। এই নিয়ে তিনি বলেন,”আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত প্রতিক্রিয়া পাইনি। তাই আমরা বৈঠক ছেড়ে বেরিয়ে আসি। কীভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে পরিকল্পনা করছি আমরা। কোনও ভাবেই পিছিয়ে আসতে রাজি নই।”

আন্দোলনকারী কুস্তিগিরদের এফআইআরের ভিত্তিতে দিল্লি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে খুশি নন বজরংরা। আর সেই কারণেই অমিত শাহের দ্বারস্থ হন বিনেশরা। শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। গভীর রাত পর্যন্ত চলে বৈঠক। অমিত শাহ-এর কাছে তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারী কুস্তিগিররা। ব্রিজভূষণের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন সাক্ষীরা। যদিও এই কথা শুনে কুস্তিগিরদের অমিত শাহ বলেন,”আইন আইনের পথে চলবে।”

আরও পড়ুন:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে দেখা করলেন সাক্ষী-বজরংরা

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...