Tuesday, March 17, 2026

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Date:

Share post:

রাজ্যের সঙ্গে আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত।উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। মামলা করেছেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। আদালতের কাছে মানলাকারীর বক্তব্য, এক্ষেত্রে রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজনিয়তা ছিল। নিয়ম বহির্ভুত ভাবে এই নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই মামলায় রাজ্যপাল অর্থাৎ আচার্যকে প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে পার্টি করা হয়েছে ১১টি বিশ্ববিদ্যালয়ে যাদের উপাচার্য নিয়োগ করা হয়েছে তাঁদের এবং রাজ্য সরকারকে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি আচার্য অর্থাৎ রাজ্যপাল পশ্চিমবঙ্গের ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলন। সেই নিয়োগ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, রাজ্যের অনুমতি না নিয়ে বা আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।

এর আগে উপাচার্য নিয়োগ নিয়ে ট্যুইট করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যভবনের তরফে একাধিক বিশ্ববিদ্যালয়ে সেখানকার বিভিন্ন ব্যক্তিকে অন্তবর্তী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই দায়িত্ব বণ্টন রাজ্যের সঙ্গে আলোচনা না করেই দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী।

spot_img

Related articles

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...