Wednesday, April 1, 2026

চির ঘুমের দেশে মহাভারতের ‘শকুনি মামা’,অভিনেতা গুফি পেন্টাল

Date:

Share post:

প্রয়াত রঙিন পর্দার ‘শকুনি মামা’ ওরফে জনপ্রিয় অভিনেতা গুফি পেন্টাল। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯ বি আর চোপড়ার মহাভারতের ‘শকুনি মামা’-র চরিত্র তাঁকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছিল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিপাড়া। অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ছেলে হ্যারি পেন্টাল।

আরও পড়ুন:রাহুল বিদেশে, থাকবেন না খাড়গে-স্টালিন, ১২ জুন পাটনায় বিরোধী বৈঠক স্থগিত


বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন তিনি।দুদিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করার খবর প্রকাশ্যে আসে।৩১ মে হাসপাতালে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটে।তারপর আর শেষরক্ষা হল না। আজ, ৫ জুন চির ঘুমের দেশে পাড়ি দেন জনপ্রিয় অভিনেতা।
প্রসঙ্গত, আটের দশকে অভিনয় জগতে পা রাখেন গুফি। পরপর বেশ কিছু হিন্দি সিনেমাতেও অভিনয় করেন । তবে মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্র তাঁকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...