Saturday, April 11, 2026

WTC ফাইনালের জন‍্য ভারতীয় দলে প্রথম একাদশে কাকে কাকে রাখলেন গাভাস্কর?

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই থেকেই ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। চোটের কারণে নেই ভারতীয় দলে নেই যশপ্রীত বুমরাহ, কে এল রাহুল, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থরা। WTC ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন একাদশ মাঠে নামবে সেই নিয়ে বেশ চিন্তায় কোচ রাহুল দ্রাবিড় সহ গোটা ভারতীয় ম্যানেজমেন্ট। আর এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। অজিদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী রকম হওয়া উচিত তারই বর্নণা দিলেন তিনি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,”ব্যাটিংয়ের জন্য ওপেনার হিসাবে রোহিত শর্মা এবং শুভমান গিলকে রাখব। তিন নম্বরে থাকবে চেতেশ্বর পুজারা, চার নম্বরে ব‍্যাটের জন‍্য বিরাট কোহলি এবং পাঁচ নম্বরে অজিঙ্কে রাহানেকে রাখব।”

এরপরই উইকেটরক্ষক এবং বোলিং পার্ট নিয়ে গাভাস্কর বলেন,”যেহেতু আগের ম্যাচগুলি শ্রীকর ভরত খেলেছেন তাই আমি ছয় নম্বরে কে এস ভরতকে রাখব। সাত নম্বরে থাকবেন রবীন্দ্র জাদেজা। এবং পরিবেশ যদি উজ্জ্বল হয় তাহলে আট নম্বরে রবিচন্দ্রন অশ্বিন খেলবেন। নয়, দশ এবং এগারো নম্বরে থাকবেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।

একনজরের WTC ফাইনালের জন‍্য সুনীল গাভাস্করের ভারতের সম্ভাব‍্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে, কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।

আরও পড়ুন:আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না সাক্ষী, ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন আন্দোলনকারী কুস্তিগির

 

Related articles

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...