Saturday, June 20, 2026

সত্য উদ্ঘাটন হোক: কটক মেডিক্যাল কলেজে দাঁড়িয়ে দাবি মুখ্যমন্ত্রীর, আহ.তদের পাশে রাজ্য

Date:

Share post:

বালেশ্বরে ভয়াবহ ট্রেন (Train) দুর্ঘটনায় বাংলার আহতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, কলকাতা থেকে হেলিকপ্টার কটকে যান তিনি। সেখানে মেডিক্যাল কলেজে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। এরপর কথা বলেন, চিকিৎসকদের সঙ্গেও। এদিন, ভুবনেশ্বরে গিয়ে এইমসের চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) ও চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya)।

কটক (Cuttack) হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান-
• বাংলার ১০৩ দেহ সনাক্ত করা গিয়েছে
• বাংলার ৯৭ জন ওড়িশায় চিকিৎসাধীন, ৩১ জন এখনও নিখোঁজ
• ওড়িশায় ৪০ বাংলার অফিসার আছেন
• ১০০ অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে
• উদ্ধারকারী, চিকিৎসক, নার্স সকলকে ধন্যবাদ
• একযোগে কাজ করছে বাংলা ও ওড়িশা সরকার
• দুর্ঘটনায় মৃতর পরিবারকে ৫ লক্ষ ও আহতদের চোট অনুযায়ী আর্থিক সাহায্য করা হবে।

দুর্ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, CBI তদন্তে মন্তব্য করব না। তবে সত্য উদ্ঘাটন হোক। তথ্য যেন ধামাচাপা না পড়ে যায়।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...