Saturday, June 20, 2026

দোষ মেনে নিতে ‘চাপ’ দিচ্ছে ইডি, আদালতে অভিযোগ সুজয়কৃষ্ণের

Date:

Share post:

এবার ইডির বিরুদ্ধে অভিযোগ তুললেন সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতের নির্দেশে আপাতত ১৪ দিনের ইডি হেফাজতে রয়েছেন তিনি। সেখান থেকেই আদালতে তিনি অভিযোগ করেছেন, ইডি তাঁকে দোষ কবুল করে নেওয়ার জন্য ‘চাপ’ দিচ্ছে।বিচারভবনে সুজয়কৃষ্ণ আবেদন করেছেন, ইডি হেফাজতে অসাংবিধানিক ভাবে তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে। তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, সেগুলি স্বীকার করে নেওয়ার জন্য গোয়েন্দারা তাঁকে বারে বারে ‘চাপ’ দিচ্ছেন।

এমনকী তার আরও অভিযোগ, হেফাজতে থাকাকালীন তাঁর আইনজীবী সেলিম রহমান তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু তাঁকে দেখা করতে দেয়নি ইডি। আইনজীবীর সঙ্গে নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেখা করার অনুমতি চেয়েছেন তিনি। আইনজীবী মারফত সুজয়কৃষ্ণ জানিয়েছেন, ‘কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ১৯৭৩’-এর ৪১ডি ধারা অনুযায়ী ইডির জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীকে পাশে পাওয়ার অধিকার রয়েছে তাঁর।

সুজয়কৃষ্ণকে আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন বিচারক। আদালত জানিয়েছে, এক দিন অন্তর ৩০ মিনিটের জন্য তিনি তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন।গত ৩১ মে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। ১৪ জুন পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে সুজয়কে।

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...