Saturday, June 20, 2026

কর ফাঁকির অভিযোগ মানল বিবিসি!

Date:

Share post:

বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে ‘সমীক্ষা’ শেষে শুক্রবার সন্ধ্যায় আয়কর বিভাগ বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়েছে, তারা কিছু তথ্য পেয়েছে, যাতে দেখা যাচ্ছে বিদেশি সংস্থাটি আয়ের বিষয়টি গোপন করেছে ও কর দেয়নি। কাজের যে ব্যাপ্তি তার সঙ্গে বিবিসির প্রদর্শিত আয় বা মুনাফা সংগতিপূর্ণ নয়।গত জানুয়ারিতে বিবিসি ২০০২ সালের গুজরাট দাঙ্গা নিয়ে দুই পর্বের তথ্যচিত্র সম্প্রচার করে। ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নামে তথ্যচিত্রে দাঙ্গায় ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পৃক্ততার বিষয় উঠে আসে।

তবে কয়েক মাসের মধ্যেই যাবতীয় অভিযোগ মেনে নিয়েছে বিবিসি।জানা গিয়েছে, আয়কর বিভাগের কাছে একটি ইমেল পাঠিয়েছে বিবিসি।আয়কর দফতরের কাছে একটি ইমেল পাঠিয়ে বলা হয়েছে, অন্তত ৪০ কোটি টাকার হিসাবে গরমিল করেছে সংস্থাটি।  সেখানেই বিবিসি মেনে নিয়েছে, আয়ের সমস্ত হিসাব স্বচ্ছভাবে দেখানো হয়নি। সেটা কর ফাঁকি দেওয়ারই সমান। তার ‘শাস্তি’ হিসাবে বকেয়া কর দিতে হবে বিবিসিকে। সেই সঙ্গে দিতে হবে বাড়তি জরিমানাও।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্তা জানিয়েছেন, সবমিলিয়ে বিবিসিকে অন্তত কোটি টাকার জরিমানা দিতে হবে।যদিও আয়কর বিভাগের তরফে জানা গিয়েছে, এমন ইমেলের কোনও আইনি বৈধতা নেই। বিবিসিকে ফের নতুন করে আয়করের রিটার্ন ফাইল করতে হবে। সেখানেই কর ফাঁকি দেওয়ার বিষয়টি মেনে নিতে হবে।

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...