Sunday, June 21, 2026

লোন দেওয়ার নামে কোটি কোটি টাকা দু.র্নীতির অভিযোগ! CID-র জা.লে ব্যাঙ্ক ম্যানেজার

Date:

Share post:

কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ। অবশেষে গ্রেফতার (Arrest) এক ব্যাঙ্ক ম্যানেজার (Bank Manager)। মঙ্গলবার গভীর রাতে ওই সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা (CID)। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারের নাম যজ্ঞেশ্বর ভুঁইঞা। তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, ব্যাঙ্কের গ্রাহকদের লোন দেওয়ার নামে সই নকল করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন ওই ব্যাঙ্ক ম্যানেজার। উত্তর ২৪ পরগনার (North 24 PGS) বসিরহাটের হাড়োয়া থানা এলাকার ঘটনা। সেখানে মিনাখাঁ ব্লকের বাছড়া-মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর সমবায় সমিতির ব্যাঙ্ক ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন যজ্ঞেশ্বর।

মঙ্গলবার গভীর রাতে মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করে সিআইডি। এদিকে অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারকে বুধবারই বসিরহাট মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে (Custody) নেওয়ার আবেদন জানায় সিআইডি। বিচারক ওই ব্যাঙ্ক ম্যানেজারকে সাত দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, সমবায় ব্যাঙ্কের ওই ম্যানেজারের বিরুদ্ধে আগেই বিস্তর অভিযোগ তুলেছিলেন গ্রাহকদের একাংশ। এরপরই ব্যাঙ্ক ম্যানেজারের আসল চেহারা সামনে আসে।

পরে হাড়োয়া থানায় অভিযোগও জানিয়েছিলেন গ্রাহকরা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে সেই অভিযোগের তদন্তভার যায় সিআইডি অফিসারদের হাতে। সিআইডি তদন্তভার হাতে পেতেই ওই ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগের বিষয়ে তথ্যপ্রমাণ জোগাড় শুরু হয়। শেষ পর্যন্ত মোহনপুরের সমবায় সমিতির ব্যাঙ্কের ম্যানেজার যজ্ঞেশ্বর ভুঁইঞাকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা। অভিযুক্ত ওই ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে মোট ন’টি ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 

Related articles

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...