Saturday, April 4, 2026

পরীক্ষা ছাড়াই পাশ, ভুয়ো সার্টিফিকেটে চাকরি! কেরলে নজিরবিহীন দুর্নীতি SFI-এর

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে(Education Department) বেলাগাম দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য উঠে এলো বাম শাসিত কেরল(Kerala) রাজ্যে। কোনওরকম পরীক্ষা ছাড়াই কেউ পাশ হয়ে গিয়েছেন, তো কেউ আবার ভুয়ো সার্টিফিকেট নিয়ে দিব্যি চাকরি করছেন কলেজে। এমনই কেলেঙ্কারির ঘটনায় যে নাম উঠে এসেছে তারা সিপিএমের(CPIM) ছাত্র সংগঠন এসএফআইয়ের(SFI) শীর্ষ স্তরের নেতা নেত্রী।

কেরলে এহেন কেলেঙ্কারির ঘটনায় মুল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে SFI-এর রাজ্য সম্পাদক পি এম আর্শোর বিরুদ্ধে। এই ব্যক্তি এর্নাকুলামের মহারাজা কলেজের প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র। দেখা যাচ্ছে স্নাতকস্তরের তৃতীয় সেমিস্টারে সসম্মানে উত্তীর্ণ হয়েছেন আর্শো। কিন্তু বাস্তবে এই নেতা তৃতীয় সেমিস্টারের পরীক্ষাই দেননি। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে জালিয়াতির ঘটনায় নাম উঠেছে আর এক এসএফআই-এর শীর্ষ নেত্রী কে বিদ্যার বিরুদ্ধে। জানা গিয়েছে, ইনি মহারাজা কলেজে পড়ানোর একটি ভুয়ো অভিজ্ঞতা সার্টিফিকেট জোগাড় করেছেন। এবং সেই সার্টিফিকেট দেখিয়ে অন্য একটি কলেজে চাকরি করছেন। এই দুজনের পাশাপাশি এর্নাকুলামের মহারাজা কলেজের প্রত্নতত্ত্ববিভাগের আরও একাধিক পড়ুয়ার সার্টিফিকেটে গোলযোগ প্রকাশ্যে এসেছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর বিরোধীরা যখন বামের বিরুদ্ধে সরব হয়েছে ঠিক সেই সময়ে কেরল সিপিএমের শীর্ষ নেতা এ বিজয়রাঘবনের দাবি, এটা কোনও পদ্ধতিগত সমস্যার জন্য হয়েছে। তবে বামেদের বেশিরভাগেরই দাবি, শাসকদলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। পাল্টা কংগ্রেসের তরফে জানানো হয়েছে, “সিপিএম নেতারা এখন এমন পর্যায়ে নেমে গিয়েছে যে ছোটদের অন্যায়কেও সমর্থন করছে।” এদিকে এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এরাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে যে সিপিএম দিনরাত শাসকদলকে আক্রমণ করে যাচ্ছে, কেরলে তারাই এত বড় অভিযোগকে প্রশ্রয় দিচ্ছে কীভাবে?

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...