Saturday, June 20, 2026

অনুরাগ ঠাকুরের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠক, ১৫ জুন পর্যন্ত স্থগিত কুস্তিগিরদের প্র.তিবাদ

Date:

Share post:

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আবেদনে সাড়া দিয়ে বুধবার তাঁর বাড়িতে বৈঠক করতে গিয়েছিলেন আন্দোলনকারী কুস্তিগিররা। দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক শেষে অলিম্পিয়ান বজরং পুনিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমাদের বলা হয়েছে, দিল্লি পুলিশ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শেষ করবে ১৫ জুনের মধ্যে। তাই আমাদের প্রতিবাদ আন্দোলন ওই দিন পর্যন্ত স্থগিত থাকছে। ১৫ জুনের পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাব। লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হচ্ছে না। দিল্লি পুলিশ কুস্তিগিরদের বিরুদ্ধে যে এফআইআর করেছিল, তা তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।’’ বৈঠকে বজরং, সাক্ষী মালিক থাকলেও কুস্তিগিরদের আন্দোলনের অন্যতম মুখ বিনেশ ফোগট ছিলেন না।

পুলিশি নিগ্রহের পর গোটা দেশ কুস্তিগিরদের পাশে। চাপের মুখে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশ দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস দিলেও অভিযুক্ত কুস্তি-কর্তার গ্রেফতারি নিয়ে এদিনের বৈঠকেও কোনও শব্দ উচ্চারণ করেননি ক্রীড়ামন্ত্রী। তবে কুস্তিগিররা তাঁদের একগুচ্ছ দাবি জোরালোভাবেই জানিয়ে এসেছেন সরকারের কাছে। জানা গিয়েছে, পাঁচটি প্রধান দাবি জানিয়েছেন বজরং, সাক্ষীরা। এর মধ্যে জাতীয় কুস্তি ফেডারেশনে মহিলা প্রধান নিয়োগ করার দাবিও জানানো হয়েছে।

কুস্তিগিরদের অন্যতম দাবিগুলির মধ্যে রয়েছে, জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা। ফেডারেশনের মাথায় মহিলা প্রধান নিয়োগ করতে হবে। অভিযুক্ত ব্রিজভূষণ এবং তাঁর পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন। কুস্তিগিরদের বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করেছিল, তা খারিজ করতে হবে এবং ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অভিযোগ জানানোর জন্য কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হচ্ছে। যে কমিটির মাথায় থাকবেন একজন মহিলা।

আরও পড়ুন- আবারও ওড়িশা! ফের রেল দু.র্ঘটনায় মৃ.ত একাধিক, থমকে গেল করমণ্ডল

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...