Monday, April 6, 2026

‘এটা গুজরাট,হিন্দুদের বসবাস!’ আমিষ খাবার বিক্রি কীভাবে? বেধড়ক মার দুই নাগাল্যান্ডের যুবককে!

Date:

Share post:

“এটা গুজরাট। এখানে প্রধাণত হিন্দুপ্রধানদের বসবাস। এখানে আমিষ খাবার বিক্রি চলবে না।” বিজেপি শাসিত রাজ্যে প্রকাশ্যে এমনই হুমকি ও বেধড়ক মার জুটল নাগাল্যান্ডের দুই যুবকের কপালে। এমনকি তাঁদের দোকানেও ভাঙচুর চালায় স্থানীয়রা।উত্তর-পূর্বের ওই দুই যুবকের অপরাধ তাঁরা আমিষ ও উত্তরপূর্বের বিভিন্ন আমিষজাত খাবার বিক্রি করেন।

আরও পড়ুন:অভিষেককে সমস্যা জানানোর ১৩ দিনের মধ্যেই সমাধান! ঝাড়গ্রামে বাঁধ সংস্কারের কাজ শুরু


ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের চাণক্যপুরীতে। সেখানেই একটি রেস্তরাঁ চালান নাগাল্যান্ডের দুই যুবক রভিমেজো কেহই এবং মাপুয়াঙ্গের জামির। রেস্তরাঁটির নাম ‘ওয়ান স্টপ নর্থইস্ট’ । সেখানে উত্তরপূর্ব ভারতে জনপ্রিয় সব খাবারই বিক্রি করা হয়। তাতে বহু রকমের আমিষজাত পদ বিক্রি করা হয় তাতেই আপত্তি স্থানীয়দের বলে জানান রেস্তরাঁর মালিক।এমনকি রেস্তরাঁর নিরামিষ খাবার বিক্রি করার দাবি জানানো হয়। সেই দাবি না মানাতেই জোটে মার। স্থানীয়দের দাবি, হিন্দুপ্রধান গুজরাটে এভাবে আমিষ খাবার বিক্রি করা যায় না।
রেস্তরাঁর এক মালিক জানান, স্থানীয়দের দাবি না মানাত জনা দশেক এলাকাবাসী নাগাল্যান্ডের ওই দুই যুবকের উপর চড়াও হয়। তাদের মারধর করা হয় এবং দোকানে ভাঙচুর করা হয়। ওই দুই যুবকের অভিযোগ, তাদের বেজবলের ব্যাট দিয়েও মারধর করা হয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দুই যুবক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...