Tuesday, April 7, 2026

আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে নামছেন সুনীলরা, ভারতের মুখোমুখি মোঙ্গোলিয়া

Date:

Share post:

আগামিকাল মোঙ্গোলিয়ার বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। তার আগে জোর প্রস্তুতিতে ইগর স্টিমাচের দল। এই টুর্নামেন্ট জয়ের লক্ষ‍্যে নামছে সুনীল ছেত্রীরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে ভারতীয় কোচ ইগর স্টিমাচ বলেন “আমরা টুর্নামেন্টটি জেতার আশা করছি, এবং এর জন্যই আমরা এখানে এসেছি। আমরা সবরকম চেষ্টা করব এই টুর্নামেন্ট জয় করার জন‍্য।”

আর মাত্র ৭ মাস পরেই কাতারে এএফসি এশিয়ান কাপ খেলতে যাবে স্টিমাচের দল। তার আগে প্রস্তুতির জন্য ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে ভারত। ইন্টারকন্টিনেন্টাল কাপ নিয়ে সুনীলদের কোচ বলেন, “যদিও এই টুর্নামেন্টে আমাদের প্রতিপক্ষ এশিয়ান কাপের মতো অতো শক্তিশালী নয়, তবুও এই দলগুলি বেশ ভালো। মোঙ্গোলিয়া একটি আক্রমণাত্মক ফুটবল দল, যাদের অসংখ্য তরুণ ফুটবলার মিডফিল্ড এবং আক্রমণ ভাগে রয়েছে। তারা প্রতিআক্রমণাত্মক ফুটবল খেলে। যদিও ভারতের গরম আবহাওয়ায় মানিয়ে নেওয়া তাদের জন্য কঠিন হতে চলেছে।”

এদিকে ইন্টারকন্টিনেন্টাল কাপ নিয়ে বেশ উৎসাহি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এই নিয়ে সুনীল বলেন, “আমি এবং আমার সতির্থরা খুবই উৎসাহিত। এটি খুবই অদ্ভুত ব্যাপার যে এর আগে আমি আমার কেরিয়ারে কোনোদিন ভুবনেশ্বর কিংবা ওড়িশার কোনো জায়গাতেই খেলিনি। তাই আমরা খুবই খুশি এখানে এসে। অনুশীলন মাঠ থেকে শুরু করে আতিথেয়তা সবকিছু শ্রেষ্ঠ। এবং আমরা এখানে তিন সপ্তাহ ভালো অনুশীলন করেছি। আশা করি আমরা এখানে মাত্র ৩টি ম্যাচ খেলবনা ফাইনালও খেলব।”

আরও পড়ুন:জনিকে ছেড়ে দিতে পারে মোহনবাগান :সূত্র

 

 

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...