Saturday, June 20, 2026

হে.নস্থা নয়, বৈ.ষম্যের শিকার, ব্রিজভূষণ-এর বিরুদ্ধে অভিযোগ বদল নাবালিকা কুস্তিগিরের বাবার

Date:

Share post:

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে অভিযোগ বদল এক নাবালিকা কুস্তিগিরের বাবা। ব্রিজভূষণের বিরুদ্ধে মেয়ের হে.নস্থার অভিযোগ করেছিলেন তিনি। বুধবার সেই অভিযোগ প্রত্যাহার করে নেন কুস্তিগিরের বাবা। নিজেই জানিয়েছেন অভিযোগ পরিবর্তনের কথা। কুস্তিগিরের বাবা জানান, তাঁর মেয়ে বৈষম্যের শিকার হওয়ায় রাগের মাথায় সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের অভিযোগ করেছিলেন।

এই নিয়ে কুস্তিগিরের বাবা বলেন,” ব্রিজভূষণ আমার মেয়ের সঙ্গে অসঙ্গত আচরণ করেননি। যৌ.ন নি.গ্রহের কোনও ঘটনা ঘটেনি। কিন্তু আমার মেয়ে বৈষম্যের শিকার হয়েছে। তাতে ফেডারেশনের উপর ক্ষোভ তৈরি হয়। গত ৫ জুন ম্যাজিস্ট্রেটের সামনে আমার বক্তব্য পরিবর্তন করেছি। এই লড়াইয়ে আমি একা ছিলাম। কয়েকজন কুস্তিগির ছাড়া আমায় কেউ সমর্থন করেননি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। গত ৫ জুন সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দিয়েছি, ফেডারেশন সভাপতি কোনও রকম হয়রানি করেননি। তবে বৈষম্যের অভিযোগ থেকে সরছি না আমি।”

ওই কুস্তিগিরের বাবার অভিযোগ পরিবর্তনের পরই জল্পনা ওঠে অভিযোগ তুলে নেওয়ার জন্য কি ওই কুস্তিগিরের বাবাকে কোন চাপ দেওয়া হয়েছে কিনা? এই নিয়েও মুখ খুলেন তিনি। কুস্তিগিরের বাবা বলেন,”কোনও রকম লোভ, ভয় বা চাপের ব্যাপার নেই। আমরা নিজেরাই বক্তব্য পরিবর্তন করেছি। আমার মেয়ে নাবালিকা। আমরা মামলা প্রত্যাহার করিনি। শুধু বক্তব্য পরিবর্তন করেছি।”

আরও পড়ুন:কেন বার্সা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ মেসির? মুখ খুললেন লিও


 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...