Monday, April 13, 2026

কুন্তলের চিঠিকান্ডে প্রেসিডেন্সি জেলের সুপারকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের (CBI Interrogation) মুখে প্রেসিডেন্সি জেল (Presidency Jail) সুপার। আজ, শুক্রবার সকাল থেকে নিজাম প্যালেসে (Nizam Palace) এই জিজ্ঞাসাবাদ চলছে।

জেলে বসে পিজিনার্স পিটিশনে ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে আদালতকে চিঠি দেন কুন্তল। পাশাপাশি পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছিলেন তিনি। কুন্তলের অভিযোগ ছিল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জোর করে বলানোর জন্য তাঁকে ক্রমাগত চাপ দিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

শুধু তাই নয়, তদন্তকারীরা তাঁর উপর অত্যাচারও করেছেন। প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমেই হেস্টিংস থানায় অভিযোগ করেছিলেন কুন্তল। বিতর্কিত এই চিঠির বিষয়ে তখন থেকে তদন্তকারীদের নজরে ছিলেন প্রেসিডেন্সির জেল সুপারের ভূমিকা। কোনও জেলবন্দি পিজিনার্স পিটিশনে জেল কর্তৃপক্ষের মাধ্যমেই চিঠি আদালতকে দিতে পারেন। তাই এক্ষেত্রে জেল সুপারের ভূমিকা খতিয়ে দেখতে এই জিজ্ঞাসাবাদ বলেই মনে করা হচ্ছে।

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...