Wednesday, March 25, 2026

কেন্দ্রীয় বাহিনীর দাবি! পঞ্চায়েত ভোট ঘোষণার পরই শাহ সাক্ষাত শুভেন্দুর

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। এরপর শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। জানা যাচ্ছে, শাহ সাক্ষাতে রাজ্য পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) কেন্দ্রীয় বাহিনীর(Central Force) দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে রাজ্য বিজেপির(BJP) লড়াইয়ের রণকৌশল নিয়ে কথা হয় দুজনের। এছাড়াও জানা যাচ্ছে, রাজ্যে যেহেতু সংগঠন দুর্বল তাই পঞ্চায়েতে সব জায়গায় বিজেপির লড়াইয়ের ক্ষমতা নেই। এই অবস্থায় তৃণমূলকে কোন পথে দুর্বল করা যায় সেবিষয়েও দীর্ঘ আলোচনা হয়েছে দুজনের।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দাবি দীর্ঘ দিন ধরেই করে আসছে বিজেপি। পঞ্চায়েত ঘোষণার পর কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে আদালতে মামলাও দায়ের করেছেন তিনি। এরপর আর অপেক্ষা না করে কেন্দ্রীয় বাহিনীর ‘বস’ তথা বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহের সঙ্গে সরাসরি সাক্ষাত করলেন শুভেন্দু। শুক্রবার সকালে দিল্লি গিয়ে নর্থ ব্লকে অমিত শাহের সঙ্গে সাক্ষাত করেন নন্দীগ্রামের ‘লোডশেডিং বিধায়ক’। প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় দু’জনের মধ্যে। এই বৈঠকে নিয়ে শুভেন্দু বাইরে কিছু না জানালেও বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে তৃণমূলকে দুর্বল করতে বেশকিছু নেতার তালিকা অমিত শাহকে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তালিকায় যাদের নাম রয়েছে তাঁদের গ্রেফতার করার আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা। আবেদন করা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে পঞ্চায়েত নির্বাচনের আগে যাতে এই তৃণমূল নেতাদের যেকোনও উপায়ে জেলে ঢোকাতে। তাহলেই তৃণমূলকে দুর্বল করে বেশ কিছু জায়গায় বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও রাজ্য পঞ্চায়েত নির্বাচনে অমিত শাহকে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা বুঝিয়েছেন শুভেন্দু। পাশাপাশি রাজ্যে বিজেপির সংগঠনের হালহকিকত সম্পর্কে শাহকে অবগত করেন, দল কোথায় কতটা লড়াই করার মতো জায়গায় রয়েছে সেটাও শাহকে জানান বিরোধী দলনেতা।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...