Friday, April 3, 2026

‘WTC ফাইনালে খারাপ পিচের জন‍্যই ব‍্যাটিং বিপর্যয়’, বললেন শার্দুল

Date:

Share post:

৭ জুন থেকে ওভালে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে চাপে ভারতীয় দল। প্রথম ইনিংসে ৪৬৯ রান অস্ট্রেলিয়া। জবাবে ব‍্যাট করতে নেমে ২৯৬ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ভারতের লড়াই করেন অজিঙ্কে রাহানে এবং শার্দুল ঠাকুর। খারাপ পিচের জন‍্যই নাকি ব‍্যাটিং বিপর্যয়। ওভালের পিচ নাকি এখন আর আগের মতো নেই। এমনটাই বললেন অর্ধশতরান করা শার্দুল।

এই নিয়ে শার্দুল বলেন,”এবারের পিচটা আলাদা। গতবার যখন এই পিচে খেলেছিলাম আমরা জানতাম আকাশে মেঘ থাকলে বল নড়াচড়া করবে। সেবার খেলা যত এগিয়েছিল, ততই ব্যাটিং সহায়ক পিচ হয়ে গিয়েছিল। এবার সেটা হচ্ছে না। বৃহস্পতিবার, শুক্রবার বল ওঠানামা করেছে।”

এখানেই না থেমে শার্দুল আরও বলেন,” পিচ অনেকটাই পাল্টে গিয়েছে। অদ্ভুত জায়গা থেকে বল বাউন্স করছিল। হাতে রান ছিল না বেশি, ছ’উইকেট পড়ে গিয়েছিল। কঠিন সময়ে ব্যাট করতে নেমেছিলাম। খুব বেশি টেস্ট খেলার অভিজ্ঞতাও নেই আমার। নিজেকে বলেছিলাম, এটাই টেস্ট ক্রিকেট, এখানে এমনই হয়। একটা জায়গায় বল পড়লে, বেশি বাউন্স করছে। পিচে ঘাসও রয়েছে। এমন লেংথে বল আসছে যে, ব্যাটার ছাড়তেও পারছে না, আবার খেললেও বিপদ। এমন অবস্থায় খেলতেই হচ্ছে। এই পিচে আমি বলব শর্ট লেংথে বল করাটাই ঠিক।”

আরও পড়ুন:দুরন্ত প্রত্যাবর্তন, রাহানের প্রশংসায় মহারাজ

 

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...