Saturday, March 21, 2026

নাইট পার্টির আড়ালে রমরমিয়ে চলছিল মধু.চক্র! দুর্গাপুরের হোটেল থেকে আট.ক ৯

Date:

Share post:

হোটেল ভাড়া করে চলছিল নাইট পার্টি। আর সেই পার্টির আড়ালেই রমরমিয়ে চলছিল মধুচক্র! যদিও শেষরক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতেই হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় ৫ যুবতী ও ৪ যুবক সহ মোট ৯ জনকে। বাজেয়াপ্ত করা হয় নগদ টাকা।

জানা গেছে বেশ কিছুদিন ধরেই শহরে রমরমিয়ে মধুচক্রের আসর চলছে বলে খবর ছিল পুলিশের কাছে। সেই মতো শুক্রবার রাতে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের একটি বেসরকারি হোটেলে মধুচক্রের আসর বসেছে বলে খবর পায় দুর্গাপুর থানার পুলিশ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই ওই হোটেলে হানা দেয় পুলিশ। জানা গেছে হোটেলে চলছিল নাইট পার্টি। যেখানে উদ্দাম নাচের সঙ্গে ছড়ানো হচ্ছিল টাকা। একই সাথে চলছিল মধুচক্রের আসর। যদিও হোটেল কর্মীদের দাবি গেট টুগেদার অনুষ্ঠানের জন্য বুকিং করা হয়েছিল হোটেল । কিন্তু ভেতরে কী চলছিল তা তাঁরা জানতেন না। জনৈক অভিজিত নামে বর্ধমান নিবাসী এক যুবক ছিল ওই অনুষ্ঠানের উদ্যোক্তা বলে জানিয়েছে পুলিশ। ওই যুবকই হোটেল বুক করেছিল।
শনিবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনার সাথে বড় কোনও চক্র যুক্ত রয়েছে কিনা বা অন্য আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ।

আরও পড়ুন- বিরোধীরাও তৃণমূলে আসবে, পঞ্চায়েতের আগে অধীরকে “বায়রন মডেল” খোঁচা কুণাল

Related articles

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...