Friday, April 3, 2026

কেন্দ্রীয় বাহিনীর নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়! পড়শি রাজ্য থেকে স.শস্ত্র পুলিশ আনার ভাবনা রাজ্যের

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব বিরোধীরা। আর শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে (State Election Commission) গিয়ে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছেন বিরোধী দলের নেতারা। তবে প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ব্যাপারে রাজ্য সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, অন্য কয়েকটি রাজ্যের কাছ থেকে ইতিমধ্যেই সশস্ত্র পুলিশ চেয়েছে নবান্ন (Nabanna)। অন্যদিকে, শনিবার থেকে পুলিশের ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। একমাত্র জরুরি কারণেই ছুটির আর্জি বিবেচনা করা হতে পারে বলে সাফ জানানো হয়েছে।

শুক্রবারই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সঙ্গে। সূত্রের খবর, সেই বৈঠকে পর্যাপ্ত বাহিনী নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছে কমিশন। রাজ্যের তরফে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে সব বুথে সশস্ত্র বাহিনী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা এখনই নেই বলে কমিশনকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা বলেছেন, প্রয়োজনে অন্য রাজ্য থেকে বাহিনী আনার প্রস্তুতি চালাচ্ছে সরকার। প্রশাসনিক সূত্রের অনুমান, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে বাহিনী চাইতে পারে নবান্ন।

ইতিমধ্যেই অবশ্য রাজ্য নির্বাচন কমিশন প্রচারের সময়ে বাইক-মিছিল নিষিদ্ধ করেছে। তার লিখিত বার্তা পাঠানো হয়েছে সব জেলাশাসককে।

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...