Friday, June 26, 2026

বেপ.রোয়া গতির জের! পিক আপ ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সং.ঘর্ষে আ.হত ২২

Date:

Share post:

পিক আপ ভ্যানের (Pickup Van) সঙ্গে সরকারি বাসের (Govt Bus) মুখোমুখি সংঘর্ষ (Clash)। দুর্ঘটনায় আহত কমপক্ষে ২২ জন। রবিবার বাঁকুড়া-দুর্গাপুর (Bankura Durgapur) রাজ্য সড়কে বেলিয়াতোড় থানা এলাকায় এই দুঘর্টনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ভোরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের একটি যাত্রী বোঝাই বাস বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে আসছিল একটি যাত্রীবোঝাই পিক আপ ভ্যান। আর বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হন বাস ও পিক আপ ভ্যানের চালক সহ বাসটির ২০ জন যাত্রী।

এদিকে খবর পেয়ে এদিন জখমদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছয় বেলিয়াতোড় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বেলিয়াতোড় স্বাস্থ্য কেন্দ্র পাঠানো হয়। পরে গুরুতর আহত তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, এদিনের দুর্ঘটনায় দুটি গাড়ি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ভ্যান ও সরকারি বাসের সামনের দিকের কাঁচ ভেঙে গিয়েছে।

এদিকে দুর্ঘটনার জেরে ছুটির দিনেও ওই রাস্তায় চরম যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...