Tuesday, April 14, 2026

প.শুদেরও মানুষের মতো আবেগ, অনুভূতি আছে: বম্বে হাই কোর্ট

Date:

Share post:

পশুরা কথা বলতে পারে না বলে তাদের অবলা ভাবার কোনও কারণ নেই। মানুষের মতো পশুদেরও আবেগ এবং অনুভূতি আছে। একটি মামলার প্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ বম্বে হাই কোর্টের। আদালত জানিয়েছে, পশুদের বিরুদ্ধে কোনও হিংসার মামলায় অত্যন্ত সংবেদনশীল হতে হবে।

আরও পড়ুন:১৪ বছর ধরে মানুষের পাশে থাকার নিঃশব্দ অঙ্গীকার NAWA- এর!
সম্প্রতি মহারাষ্ট্র পুলিশ ৩৯টি গবাদি পশুকে হেফাজতে নেয়। অভিযোগ, গবাদি ব্যাপারীরা ওই পশুগুলিকে নিষ্ঠুর ভাবে গাড়িতে নিয়ে যাচ্ছিলেন।অবলা প্রাণীগুলির জন্য খাবার বা জলের ব্যবস্থা ছিল না। এরপরেই গাড়িটিকে আটকে পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে প্রশাসন আটক করে পশুগুলিকে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্যাপারীরা।এ নিয়ে মামলা চলছে নিম্ন আদালতে। এরই মধ্যে পশুগুলিকে ফিরে পেতে বম্বে হাই কোর্টে একটি আলাদা মামলা করেন ব্যপারীরা। তাঁদের দাবি, মামলা চলুক কিন্তু পশুগুলিকে তাদের কাছে ফেরানো হোক। সেক্ষেত্রে তাঁরা দুধ বিক্রি করে উপার্জন করতে পারবেন।
কিন্তু পশু ব্যাপারীদের আবেদন খারিজ করে দেয় বম্বে হাই কোর্ট।এই মামলার শুনানিতে বম্বে হাই কোর্টের পর্যবেক্ষণ, ‘‘পশুদেরও মানুষের মতো আবেগ, অনুভূতি এবং ইন্দ্রিয় আছে। তাদের জন্য আইন আছে। কিন্তু পার্থক্য এটাই যে, তাদের অধিকারের কথা আইনে বলা হলেও সেই দাবিগুলি তারা আদায় করতে পারে না। তাই পশুর অধিকার, পশুকল্যাণ এবং সুরক্ষার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ভাবে দেখতে হবে।’’


হাই কোর্ট নিম্ন আদালতের রায় পর্যন্ত একটি নির্দিষ্ট গোশালায় পশুগুলিকে রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের খোঁজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসারকে পশু চিকিৎসক-সহ মাসে এক বা দু’বার খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এমনকি সেই খোঁজখবরের বিষয়টি রিপোর্ট আকারে নিম্ন আদালতে দিতে হবে বলে জানিয়েছে আদালত।

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...