Friday, April 3, 2026

শিক্ষকদের গতিবিধি ট্র্যাক করতে লাইভ লোকেশন শেয়ারের নির্দেশ

Date:

Share post:

শিক্ষকদের (teachers)উপর এই সমাজের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব থাকে, অথচ তাঁরাই যদি নিয়ম না মানেন তাহলে তো পড়ুয়াদের মধ্যে শৃঙ্খলা তৈরি হবে না। তাই শিক্ষকদের ফাঁকিবাজি বন্ধ করতে এবার বড় সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার (Karnataka Government)। শিক্ষকদের শিক্ষা দিতে এবার নয়া নিয়ম জারি করা হচ্ছে রাজ্যে। কাজের সময় শিক্ষকরা ছুটি নিয়েছেন কিনা তা নিশ্চিত করতে এবার থেকে শিক্ষকদের লাইভ লোকেশন (Live Location) শেয়ার করার নির্দেশ দেওয়া হল।

কংগ্রেস বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়ার পর থেকেই কর্নাটকের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা থেকে গেরুয়া প্রভাব সরাতে উদ্যত হয়েছে কংগ্রেস (Congress)। গত মাসে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) শিক্ষকদের শৃঙ্খলা ও দায়বদ্ধতায় কী কী পদক্ষেপ করা যায় তা নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করেছেন। এরপরই সিদ্ধান্ত জানানো হয় যে এবার থেকে শিক্ষকদের লাইভ লোকেশন জানাতে হবে ব্লক শিক্ষা কর্তার হোয়াটসঅ্যাপে। কর্ণাটকের গুলবার্গা ব্লকের শিক্ষা কর্তা আগেই নিজের ব্লকে ২০৭ টি স্কুলে এই নিয়ম চালু করেছিলেন । এবার গোটা রাজ্যে তার প্রয়োগের কথা ভাবছে শিক্ষা দফতর। আসলে সরকারের তরফে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এবার থেকে জাতীয় সঙ্গীত এবং কর্নাটকের নিজস্ব প্রার্থনা সঙ্গীত গাওয়ার পর ক্লাস শুরু আগে সংবিধানের প্রস্তাবনার মূল অংশ পাঠ করানো হবে। সেখানে সব শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক। তাই এই লাইভ লোকেশনের ভাবনা।

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...