Tuesday, March 24, 2026

চেন্নাইয়ের ঘুটঘুটে অন্ধকারে বিমানবন্দরে নামল শাহর কপ্টার, বিজেপি-ডিএমকে তরজা

Date:

Share post:

দু’দিনের সফরে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ— এই চার রাজ্যে গিয়েছেন শাহ। শনিবার রাতে চেন্নাইয়ে পৌঁছন তিনি। চেন্নাই বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন নামেন, তখন অন্ধকারে ডুবে বিমানবন্দর সংলগ্ন এলাকা। শুধুমাত্র বিমানবন্দরই নয় শহরের বিস্তীর্ণ এলাকাও অন্ধকারে ডুবেছিল। এই পরিস্থিতিতেই চেন্নাই শহরের উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তামিলনাড়ুর শাসকদল ডিএমকে সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি। তাদের দাবি, অমিত শাহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাই নেয়নি তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু বিজেপি এই ঘটনার তদন্ত দাবি করেছে।

যদিও ডিএমকে-র সাফাই, তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেশি।যার ফলে পাওয়ার গ্রিডগুলোর উপর চাপ বৃদ্ধি পেয়েছে। সে কারণেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ।এর মধ্যে অন্য কোনও অভিসন্ধি বা চক্রান্ত ছিল না।

কিন্তু বিজেপি ডিএমকে-র এই তত্ত্ব মানতে নারাজ। তামিলনাড়ু বিজেপির সহ সভাপতি কারু নাগারাজন প্রশ্ন তুলেছেন , কেন্দ্রীয় মন্ত্রী বিমানবন্দরে নামার সময় কী ভাবে বিদ্যুৎ চলে যেতে পারে? এর তদন্ত হওয়া উচিত।ডিএমকে মুখপাত্র টিকেএস এলানগোভান বলেছেন, অন্যান্য সময়ের তুলনায় এখন বিদ্যুতের চাহিদা বেশি। তাই মাঝেমধ্যেই বিদ্যুৎ চলে যাচ্ছে।
বিজেপি চাইলে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দিতে পারে।তামিলনাড়ুর বিদ্যুৎ দফতর জানিয়েছে, বিমানবন্দর সংলগ্ন এলাকায় যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন আছে, তা পাওয়ার গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াতেই এই ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক হয় কিছু সময় পরেই।

Related articles

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...