Tuesday, April 7, 2026

রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব লীনা চক্রবর্তী প্র.য়াত

Date:

Share post:

প্রয়াত রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব লীনা চক্রবর্তী। তিনি কিছুদিন যাবৎ বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। সোমবার ভোর ৩টেয় গোলপার্কে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি মরণোত্তর দেহদানের অঙ্গিকার করে গিয়েছিলেন। তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী পরিবারের পক্ষ থেকে সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্র‌য়াত লীনা চক্রবর্তীর ছেলে রাজর্ষি চক্রবর্তী জানান, দেহদানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার নীলরতম সরকার মেডিক্যাল কলেজের অ্যানোটোমি বিভাগে দেহদান করা হচ্ছে।

১৯৬৬ সালের এই আইএএস অফিসার দক্ষ প্রশাসক হিসেবেই পরিচিত ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের সচিবের দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র ছাড়াও স্বাস্থ্যদফতরের সচিব ছিলেন।রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকরা দায়িত্বও পালন করেছেন। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ার পার্সনও ছিলেন। তাঁর মৃত্যুতে আইএএস মহলে শোকের ছায়া।

আরও পড়ুন- ভোটের মুখে মোদি সরকারের ‘চাল’! বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...