Friday, April 3, 2026

পার্টি চলাকালীন আচমকাই গু*লি!মার্কিন মুলুকে ফের বন্দু*কবাজের হানায় মৃ*ত্যু ৩ জনের

Date:

Share post:

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা। মেরিল্যান্ডের এক প্রাইভেট পার্টিতে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে এক বন্দুকবাজ। তাতে মৃত্যু হয় তিনজনের। মৃতদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আহত অন্তত ৭। মার্কিন পুলিশের তরফে দাবি, হামলাকারীকে চিনতেন আক্রান্তরা। তবে ঠিক কী কারণে গুলি চলল, তা এখনও অজানা। দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:ঠাকুরনগর কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রাজ্য পুলিশের
মেরিল্যান্ড থেকে ৩০ মাইল দূরের এলাকা অ্যানাপোলিসের প্যাডিংটন প্লেস নামে এক বাড়িতে রবিবার পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টিতে পুরুষ, মহিলা থেকে শিশুরাও ছিল। পার্টি চলাকালীন আচমকাই সেখানে ঢগুকে পড়ে এক বব্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। গুলিবিদ্ধ আরও ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করে মার্কিন পুলিশ।তাদের অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা।আততায়ীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...