Tuesday, June 23, 2026

বেলা গড়াতেই শহরে স্বস্তির বৃষ্টি, দমকা হাওয়ায় রাজ্যে বর্ষার আগমনী সুর  

Date:

Share post:

রবিবারও দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে। কিন্তু, সোমবার সকাল থেকেই বদলে যায় শহরের আবহাওয়া (Weather)। তবে দুপুরের দিকে রোদের তেজ থাকলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায় তিলোত্তমার আকাশ। সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া। পরে নামে দু’এক পশলা বৃষ্টি (Rain)। তবে সন্ধের আগে কিছুক্ষণের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা। পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় কলকাতাতেও (Kolkata)। তবে এদিন সকাল থেকেই কলকাতায় আকাশের মুখভার। একাধিক জায়গায় বৃষ্টির পাশাপাশি বইতে শুরু শুরু করে ঝোড়ো হাওয়া। ফলে এদিন সকাল থেকেই তাপমাত্রায় পরিবর্তন লক্ষ করা গিয়েছে। গত শুক্রবার বৃষ্টি হলেও তাপমাত্রায় কোনওরকম ফারাক দেখা যায়নি। তবে এবার বর্ষার আগমণ বার্তার সঙ্গেই কলকাতাতেও তাপমাত্রা নিম্নমুখী। তবে সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের (North Bengal) ওপরের পাঁচটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু জায়গায় ভূমিধসেরও সতর্কতা ঘোষণা করেছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা থাকছে এবং উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সোম এবং মঙ্গলবার অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সোমবার থেকেই রাজ্যে প্রবেশ করেছে মৌসুমী বায়ু।

পাশাপাশি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা নিম্নচাপরূপে আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশে প্রবেশ করবে। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে এখনই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে না। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। মৌসম ভবন জানাচ্ছে, আগামী ১৫ জুন এটি পাকিস্তানের করাচি এবং গুজরাটের মধ্যেবর্তী মান্ডবি উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি হবে গুজরাট, কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশে। ইতিমধ্যেই মুম্বই শহরে প্রবল ঝড় শুরু হয়েছে।

 

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...