Saturday, April 4, 2026

অবশেষে মুখ খুললেন অশ্বিন, টুইট করে জানালেন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ম‍্যাচ হেরে হতাশ

Date:

Share post:

সদ‍্য বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেছে ভারত। চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ম‍্যাচ হারের পর ভারতের ব‍্যাটিং বোলিং দুই কাঠগড়ায় ওঠে। এমনকি WTC ফাইনালের প্রথম দিন থেকেই দল নির্বাচন নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। কেন রবিচন্দ্রন  অশ্বিনকে বাদ দিয়ে প্রথম একাদশ তৈরি করা হয় সেই নিয়েও প্রশ্ন ওঠে। অশ্বিনকে নিয়ে যাবতীয় আলোচনা হলেও তিনি নিজে এতদিন চুপ ছিলেন। তবে ম‍্যাচ হারার পর মুখ খুললেন অশ্বিন। জানালেন ম‍্যাচ হেরে হতাশ তিনি।

অশ্বিন টুইট করে লেখেন,” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা। হতাশ লাগছে হেরে যাওয়া দলের সদস্য হয়ে। যদিও গত দু’বছরে আমরা অনেক পরিশ্রম করেছি, সেই কারণেই এত দূর পর্যন্ত আসতে পেরেছি। অনেকে অনেক কথা বলছেন। কিন্তু আমি মনে করি আমার যে সতীর্থেরা খেলেছে, তাদের এবং কোচদের সাধুবাদ জানানো উচিত।”

অশ্বিনকে প্রথম একাদশে না রাখায় মুখ খোলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকররা। টুইটারে সরব হন সচিন।

আরও পড়ুন:WTC ফাইনাল অতীত, ঘোষণা হয়ে গেল ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি


 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...