Saturday, April 4, 2026

ডবল ইঞ্জিনের সরকারে তলানিতে শিক্ষা! মাধ্যমিকে স্কুলছুটের সংখ্যায় প্রথমসারিতে গুজরাট-অসম-মেঘালয়

Date:

Share post:

মাধ্যমিকে স্কুলছুটের সংখ্যা প্রথম সারিতে মোদির গুজরাট (Gujrat)। তালিকায় রয়েছে বিহার (Bihar), কর্ণাটক, অসম, পাঞ্জাব। ২০২১-২২-এর শিক্ষাবর্ষে হিসেবে জাতীয় গড় স্কুলছুট ১২.৬ শতাংশের চেয়ে অনেক বেশি ছিল এই রাজ্যগুলিতে। “সমগ্র শিক্ষা” প্রকল্পে ২০২৩-২৪-এর বাস্তবায়নের বিষয়ে আলোচনার সময় শিক্ষা মন্ত্রকের অধীনে অনুমোদন বোর্ডের পরিসংখ্যান থেকে এই তথ্য উঠে এসেছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এই বছরের মার্চ থেকে মে মাসের মধ্যেই বৈঠক হয়েছিল।

আধিকারিকদের মতে, কেন্দ্রীয় সরকার ২০৩০ সালের মধ্যে মাধ্যমিক স্তরে ১০০ভাগ শিক্ষাদানের লক্ষ্যমাত্রা নিয়েছে। কিন্তু সেখান বাধা হয়ে দাঁড়াচ্ছে গুজরাট, অসমের মতো রাজ্যের স্কুল ছুটের সংখ্যা।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ সালে মাধ্যমিক স্তরে স্কুলছুটের হার

• মেঘালয়- ২১.৭%
• বিহার- ২০.৪৬%
• অসম- ২০.৩%
• গুজরাট- ১৭.৮৫%
• পাঞ্জাব- ১৭.২%
• অন্ধ্র প্রদেশে- ১৬.৭%
• কর্ণাটক- ১৪.৬%

বাংলায় স্কুলছুটের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। মাধ্যমিকে স্কুলছুট কম দিল্লিতেও। যে ডবল ইঞ্জিনের সরকারের ঢাক পেটায় BJP, সেই সব রাজ্যেই শিক্ষাব্যবস্থার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে। মেঘালয়, অসম এবং গুজরাট- এই তিন রাজ্যেই মাধ্যমিক স্তরে স্কুলছুটের সংখ্যা সবচেয়ে বেশি। কিছুদিন আগেই গুজরাটে মোদির স্কুলকে আদর্শ স্কুল হিসেবে গড়ে তোলার কথা বলে সরকার। অথচ পড়ুয়াদের স্কুলেই ধরে রাখা যাচ্ছে না, অর্থাৎ শিক্ষামান যে উপযুক্ত নয়- তা পরিসংখ্যান দিয়ে জানাল কেন্দ্রের “সমগ্র শিক্ষা” প্রকল্পই।

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...