Tuesday, March 31, 2026

দমদম বিমানবন্দরে ভয়াবহ আ.গুন, বন্ধ উড়ান

Date:

Share post:

দমদম বিমানবন্দরের ভিতরে ভয়াবহ আগুন। রাত ৯টা ২০ মিনিট নাগাদ সিকিউরিটি চেক-ইনের কাছে আগুন লাগে বলে খবর। বুধবার রাতে আচমকাই বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ের জায়গায় আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ধোঁয়ায় ভরে যায় গোটা বিমানবন্দর। উত্তেজনা ছড়ায় চারিদিকে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আপাতত বন্ধ রয়েছে সমস্ত বিমান চলাচল।

প্রাথমিকভাবে কনভেয়ার বেল্টের কাছে প্রথমে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। পরে দাউ দাউ করে জ্বলতে থাকে। এরপরই বিমানবন্দরের পদস্থ কর্তারা ঘটনাস্থলে আসেন। সিআইএসএফ জওয়ানরাও তৎপর হন। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। তারা আগুন নেভানোর কাজ করছেন। তবে প্রাথমিকভাবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন- প্রবীণ থেকে নবীন- তৃণমূলের প্রার্থী তালিকায় একের পর এক চমক

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...