Friday, April 3, 2026

লিভ-ইন সম্পর্ককে বিয়ের বৈধতা নয়, পর্যবেক্ষণ আদালতের

Date:

Share post:

দুজন প্রাপ্ত বয়স্ক মানুষ স্বেচ্ছায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু তাই বলে তাকে বিয়ের বৈধতা দিতে হবে এমনটা নয়। লিভ ইন সম্পর্ক (Live in Relationship) নিয়ে এমনই পর্যবেক্ষণ কেরালা হাইকোর্টের (Kerala High Court)। আদালতের তরফ থেকে বলা হয়েছে যে এক্ষেত্রে ব্যক্তিগত আইন বা বিশেষ বিবাহ আইন কার্যকর হয় না।

উল্লেখ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিবাহবিচ্ছেদের (Divorce) দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক দম্পতি। তাঁরা ২০০৬ থেকে লিভ ইন সম্পর্কে আছেন এবং তাঁদের এক সন্তানও আছে। কিন্তু নানা কারণে সমস্যা হওয়ায় এবার তাঁরা অফিসিয়ালি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান বলে আদালতে জানান। কিন্তু যে সম্পর্ক অফিসিয়াল স্বীকৃতি পায়নি তার আবার আইনগত বিচ্ছেদ কী করে হবে? প্রশ্ন তুলে বিচারকরা বলছেন লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে ডিভোর্স প্রযোজ্য নয়, কারণ সেখানে কোনও আইনি বাঁধনই নেই। বিয়ের ক্ষেত্রেই একমাত্র বিবাহবিচ্ছেদের বিষয়টি প্রযোজ্য। সেই কথার সূত্রে বিচারপতি মহম্মদ মুস্তাক ও সোফি থমাসের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আইন অনুযায়ী লিভ-ইনকে বিয়ের সমতুল বলা যায় না। পাশাপাশি বিয়েকেই সামাজিক ও নীতিগত বৈধতা দেওয়া হয়ে থাকে বলেও উল্লেখ করে কেরল হাইকোর্টের (Kerala High Court)ডিভিশন বেঞ্চ।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...