Wednesday, February 4, 2026

‘অসুখ বিসুখ’ নিয়ে জর্জরিত কৌশিক, পাশে নেই অসুস্থ পরাণ!

Date:

Share post:

কৌশিকের (Kaushik Ganguly) ‘অর্ধাঙ্গিনী’ দেখে মুগ্ধ টলিউড (Tollywood) । সেয়ানে সেয়ানে টক্কর দিয়েই কোলাকুলি করেছেন কৌশিক পত্নী চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) এবং ছবির আরেক মুখ্য চরিত্র জয়া আহসান(Jaya Ahsan)। চর্চায় এই দুই নারী। কিন্তু এই সাফল্য উপভোগ করার আগেই ‘অসুখ বিসুখ’ (Asukh Bisukh)নিয়ে জর্জরিত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। অঞ্জন দত্ত (Anjan Dutta)আগেই সরেছিলেন, এবার অসুস্থতার জন্য সরলেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)।

প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেবের আগামী ছবির ঘোষণা হয়ে গেছে। সব ঠিক থাকলে চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘প্রধান'(Pradhan)। ‘টনিক ‘ জুটির কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত পরাণ – দেবার ফ্যানেরা। কিন্তু তার আগে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেইমতো প্রস্তুতিও সারা হয়েছিল। কিন্তু প্রবীণ অভিনেতা আপাতত সর্দিজ্বর নিয়ে এত কাবু যে কথা বলার মতো অবস্থাতেই তিনি নেই। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে অভিনয় থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে অঞ্জন সরে যাওয়ায় সেই চরিত্রে কৌশিক নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নেন। এবার পরাণ বন্দ্যোপাধ্যায় চরিত্রে কে, সেই প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছিল। অবশেষে জানা গেল নাম। দীপঙ্কর দে (Dipankar Dey) এই চরিত্রে থাকছেন। সোমবার থেকে শুট শুরু হয়েছে ছবির। দীপঙ্কর দে-র শুট আগামী রবিবার থেকে। এদিকে স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। কৌশিকের সঙ্গে মত বিরোধের কারণেই নাকি সিনেমা করতে রাজি হননি বর্ষীয়ান অভিনেতা। যদিও প্রযোজনা সংস্থা ‘হইচই ‘ পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কাজ করতে ইচ্ছুক। জলঘোলা বাড়ছে। অভিনেতা অবশ্য জানিয়েছেন অসুস্থতার জন্যই আপাতত বিশ্রামে তিনি। সুস্থ হলে কাজে ফিরবেন।

 

spot_img

Related articles

ধনীদের ছাড়, দরিদ্রদের উপর রোজগারের দায়: ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক CPI(ML)-এর

কেন্দ্রীয় বাজেটের অন্তঃসারশূন্যতা নিয়ে গোটা দেশে আলোচনা অব্যাহত। যেভাবে দেশের সাধারণ মানুষের উপর থেকে ভার লাঘব করার বদলে...

আগাম জামিন খারিজ: আরজিকর দুর্নীতিতে আখতারকে এবার হেফাজতে নিতে পারে CBI

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করে...

সুপ্রিম কোর্টের নির্দেশেও অধরা! দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে চার্জশিটে নাম নেই অপসারিত বিডিওর

সুপ্রিম কোর্ট (Supreme Court) আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, বেঁধে দিয়েছিল সময়সীমাও। তবু এখনও বেপাত্তা রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন।...

ভিনরাজ্যে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, মুম্বইয়ে রেললাইনের ধারে মিলল দেহ

ফের ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু (Migrant Worker Death)। মুম্বইয়ের একটি রেললাইনের ধারে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষত-বিক্ষত...