Saturday, April 4, 2026

উত্ত.প্ত ভাঙড়, কী করতে হঠাৎ নবান্নে ISF বিধায়ক নওশাদ!

Date:

Share post:

মনোনয়ন জমা ঘিরে যখন উত্তপ্ত ভাঙড়, তখন সেখানকার বিধায়ক ISF নেতা নওশাদ সিদ্দিকি (Naoshad Siddiqi) উপস্থিত নবান্নে! যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা। হঠাৎ কী কারণে সেখানে উপস্থিত হলেন তিনি? নবান্ন (Nabanna) সূত্রে খবর, দলীয় প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না এই অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করেন আইএসএফ বিধায়ক। মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করার আর্জি জানান। তবে, ব্যস্ত থাকায় এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি নওশাদের।

বুধবার, দুপুর তিনটে দশ নাগাদ নবান্নে ঢোকেন তিনি। প্রথমে নিরাপত্তারক্ষীরা তাঁকে গেটে আটকান। পরে অন্য গেট দিয়ে নবান্নে ঢোকেন নওশাদ। কিছুক্ষণ পরে নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, ভাঙড়ে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারছে না। ভাঙড়ের জনপ্রতিনিধি হিসেবে তিনি রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। তবে, একই সঙ্গে নওশাদ জানান, এখন আইনশৃঙ্খলা রয়েছে নির্বাচন কমিশনের হাতে। সুতরাং অশান্তির বিষয়টি তাদের আওতাধীন।

এদিকে, দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে এদিন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। একই অভিযোগে হাই কোর্টে গিয়েছে সিপিএমও। এ ক্ষেত্রেও মামলা দায়ের এবং দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করেছে হাই কোর্ট। তবে, তৃণমূলের তরফে কটাক্ষ করে বলা হয়েছে, প্রার্থী দিতে পারছে না বাম বা তাদের জোটসঙ্গীরা। সেই কারণেই অশান্তির অভিযোগ তুলে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে তারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...